র্যাব-৮ এর একটি বিশেষ আভিযানিক দল ১২-০৫-২০২১ ইং তারিখে মহিপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানাধীন নতুনপাড়া বাজার এলাকায় (মহিপুর থানার মামলা নং-১৪, তাং ২৭-৪-২০২১, মাদক দ্রব্য আইনের ২০১৮ এর ৩৬ (১) স্মরনীর ১০ (ক)৪০/৪১ ধারা) এর এজাহার নামীয় পলাতক আসামী অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজীব ফরহান এর নেতৃত্বে দুপুর আনুমানিক ০৬: ০০ টায় উক্ত স্থানে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ঘেরাও পূর্বক ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তারা নাম মোঃ
জামাল হোসেন (৩৫), পিতা-মোঃ শাহ আলম, সাং-নতুন পাড়া, থানা-মহিপুর, জেলা- পটুয়াখালী বলে জানায়। গ্রফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার মহিপুর থানার (মহিপুর থানার মামলা নং-১৪, তাঃ ২৭-৪-২০২১, মাদক দ্রব্য আইনের ২০১৮ এর ৩৬ (১) স্মরনীর ১০ (ক)৪০/৪১ ধারা) মূলে হস্তান্তর করা হয়।